শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিমন্ত্রী পলকসহ ২১ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

13_75325_113454
ডেস্ক রিপোর্টঃ

নাটোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩ সংসদ সদস্য ও সাংবাদিকসহ ২১ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুলাহ বাংলা টিম-১১।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে নাটোর প্রেসক্লাবে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে রাজশাহী বিভাগের নাটোর জেলায় প্রথম আঘাতেই যাদের নিশ্চিহ্ন করা হবে তাদের একটি প্রাথমিক তালিকা দেয়া হল বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ওই চিঠিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ মোট ২১জনকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের চিঠি পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি