বিনোদন ডেস্কঃ
রনবীর কাপুরের সাথে বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তার বলিউড সুপারস্টার এবং ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমানের খানের সান্ত্বনা সূচক বাণীতো এমনই হওয়া উচিত! হ্যাঁ, সম্প্রতি ক্যাটরিনাকে দৃঢ় মনোবল সম্পন্ন একজন নারী বলে সম্বোধন করেছেন অভিনেতা ও ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খান! তবে রনবীরের সাথে ছাড়াছাড়ি হওয়া প্রসঙ্গে ক্যাটরিনাকে ‘দৃঢ় মনোবল সম্পন্ন নারী’ বলেননি সালমান!
রনবীর কাপুরের সাথে দীর্ঘদিনের সম্পর্কের যবনিকাপাত ঘটেছে ক্যাটরিনা কাপুরের। এরজন্য অনেকে অনেক অদ্ভুত কারন খোঁজে বেড়াচ্ছেন। তবে সদ্য শেষ হওয়া ‘বিগ বস’-এর নবম আসরে ক্যাটরিনা তার আসন্ন ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় গিয়েছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুরকেসহ। আর সেখানেই সালমান খান ক্যাটরিনাকে উদ্দেশ করে ‘দৃঢ় মনোবল সম্পন্ন নারী’ হিসেবে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, সদ্য শেষ হওয়া ভারতের বিতর্কিত টিভি শো ‘বিগ বস’-এর চূড়ান্ত আসরে আদিত্য রায় কাপুরকে নিয়ে হাজির হয়ে ছিলেন ক্যাটরিনা কাইফ। আর সেখানেই ক্যাটরিনা যখন বিগ বসের মঞ্চে নামেন, তখন তার প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে তাকে দৃঢ় মনোবল সম্পন্ন নারী বলে মন্তব্য করেন। কিন্তু যখন রনবীরের সাথে ক্যাটের ছাড়াছাড়ির প্রসঙ্গটি চলে আসে তখন এই বিষয়ে কোনো কথায় বলেননি সালমান।
তবে অনেকে সালমানের হঠাৎ এমন মন্তব্যকে অবশ্য অন্যভাবে বিশ্লেষণ করছেন। বলছেন যে, রনবীরের সাথে ছাড়ছাড়ি হয়ে যাওয়ায় এহেন পরিস্থিতিতে যেন ক্যাটরিনা মানসিকভাবে ভেঙে না পড়েন এইজন্যই সালমান ক্যাটকে উদ্দেশ করে এমন কথা বলেছেন!


























































