শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

khaleda-zia21
ডেস্ক রিপোর্ট :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। সোমবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রোববার রাতে  এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি