শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সারাদেশে বাড়ছে ফুলের চাহিদা, ব্যস্ত চাষি ও ব্যবসায়ীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

46-400x267
ডেস্ক রিপোর্টঃ

পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাড়ছে ফুলের চাহিদা। তাই ব্যস্ত সময় পার করছেন যশোরসহ সারাদেশের ফুল চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এখন পর্যন্ত বেশ ভালো দামই পাচ্ছেন তারা।

আর মাত্র কয়েক দিন বাকি পহেলা ফালগুনের। এর পরেই আসছে ভালোবাসা দিবস। এছাড়াও সামনে আছে আন্তর্জাতিক মন্তৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। এসব উপলক্ষ্যকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে যশোরের গদখালীতে অবস্থিত দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

বাড়ছে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের সমারোহ। আর শেষ মুহূর্তে ক্ষেত পরিচর্যাসহ ফুল বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

ফুলের দামও এবার বেশ ভালো পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা। সব মিলিয়ে এবার ১৫ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছেন এখানকার ব্যবসায়ীরা।

যশোর জেলায় বিভিন্ন এলাকায় ব্যাপকহারে ফুলের চাষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দেশের ৮৫ শতাংশ ফুলের চাহিদা মেটে শার্শায় উৎপাদিত ফুল দিয়ে। চলতি মৌসুমে ১২ হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল।

ফুলের পরিবহণ সুবিধা বাড়লে হলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি