শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ৩ ব্যাংক কর্মকর্তা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

atokdailysylhetnews14aug15_7998-400x244

নিজস্ব প্রতিবেদক :

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ৩ ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটক হওয়া তিন ব্যাংক কর্মকর্তা হলেন মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।

এর আগে জার্মানির নাগরিক থমাস পিটার গ্রেফতার হন তবে তার সাথে ছিলো পোল্যান্ডের পাসপোর্ট।

বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি চক্রের হোতা সন্দেহে রাজধানীর গুলশান থেকে থমাস পিটার নামের এক পোল্যান্ডের এক নাগরিককে আটক করেছে পুলিশ। এ নিয়ে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় দুইজন বিদেশিকে আটক করা হলো।

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দু’টি মামলা করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, জালিয়াতির ঘটনায় ৪টি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি