শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেমন আছে বেইলি রোডের সেই শিশুটি?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

baby1-400x247
ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথিতে ‘বেবি অব বিউটি’ নামে তেইশদিন বয়সী শিশুটির এখনো কোন নাম রাখা হয়নি।

এ মাসের শুরুতে বেইলি রোডে একটি পাঁচতলা বাড়ির জানালা দিয়ে ছুড়ে ফেলে দেবার পরেও, বিস্ময়করভাবে বেঁচে গিয়েছিল শিশুটি।

তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, তার শরীরের সার্বিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

শিশুটির চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক মনীষা ব্যানার্জি বিবিসি বাংলাকে জানিয়েছেন, শিশুটির পায়ের ভাঙা হাড়টি এখন চামড়া ভেদ করে বেরিয়ে আসছে। চিড় ধরেছে মুখের একটি হাড়েও। ফেটে যাওয়া মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে আছে। এছাড়া শিশুটিকে কয়েক দফায় রক্ত দিতে হয়েছে। আর যেহেতু সে খেতে পারছে না, সেহেতু তাকে স্যালাইনের মাধ্যমে খাবার দিতে হচ্ছে।

তবে, তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন অধ্যাপক ব্যানার্জি।

এদিকে, শিশুটির মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি