শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টেকনাফ বন্দরে এলসি চালু হলে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

বন্দর-400x240
ডেস্ক রিপোর্টঃ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ স্থলবন্দর- টেকনাফ। টেকনাফ বন্দর দিয়ে চালু আছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য। গত ২১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ বন্দরে। প্রতিবছর রাজস্ব আয় বাড়লেও বন্দরটি ঘিরে নেই কোন পরিকল্পনা। ভরাট হয়ে যাচ্ছে নদীও। এছাড়া এখনো দু’দেশের সাধারণ একটি চুক্তির মাধ্যমে আমদানী- রপ্তানী চলায় বেড়েছে বাণিজ্য ঘাটতিও। কতৃপক্ষ বলছে এলসি সুবিধা পাওয়া গেলে বন্দর হবে আরও কর্মমূখর।

বৃহত্তর চট্টগ্রামে চালু থাকা একমাত্র স্থল বন্দর- টেকনাফ। ১৯৯৫ সালে বন্দরটি চালুর পর থেকে দু’দেশের মধ্যে ঘোচেনি বাণিজ্য ঘাটতি। কেননা মিয়ানমার থেকে গাছ, চাল, পিয়াজ, মাছসহ আমদানি করা পণ্যের পরিমাণ ৯২ শতাংশ হলেও বাংলাদেশ থেকে মিয়ানমারে যায় মাত্র ৮ শতাংশ। এই বন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য দিয়ে মিয়ানমারের বাজার ধরার বিপুল সম্ভাবনা থাকলেও এই সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে নানা সমস্যা। তার মধ্যে অন্যতম অসুবিধা হচ্ছে এলসি সুবিধা অকার্যকর। এছাড়া বন্দরে ঘাটতিও আছে নানা অবকাঠামো সুবিধার। তার ওপর দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে নদীটিও। ফলে দিনেদিনে ব্যবহার ক্ষমতা হারাতে যাচ্ছে এই বন্দরটি।

ইউনাইটেড ল্যান্ড পোর্ট, টেকনাফ বন্দরের ব্যবস্থাপক আবু নূর খালিদ বলেন- ‘বর্তমানে বন্দরটি পরিচালিত হচ্ছে সীমান্ত বাণিজ্য চুক্তির আওতায়। সীমান্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে যদি এটাকে এলসি’তে রুপান্তরিত করা হলে আমদানি রপ্তানির বৃদ্ধি পাবে, এর ফলে সরকারের বিপুল পরিমানে রাজস্ব আদায় করা সম্ভব হবে।’

গত ২১ বছরে টেকনাফ স্থল বন্দরে থেকে সরকার রাজস্ব পেয়েছে ১ হাজার কোটি টাকা। বন্দরটি পুরোপুরি কার্যকর করা হলে রাজস্বের পরিমাণ বাড়বে বলেও ধারণা করেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি