শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে ১৪-তম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

DSC_5857

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে ১৪-তম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব হতে সর্বমোট ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে তিনদিন ব্যাপি টুর্নামেন্টটি শেষ হয়। রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি ২৪ ফেব্রুয়ারী শুরু হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলীম তরফদার, রানার আপ হয়েছেন মেজর সাকিব সিদ্দিক, বেষ্ট গ্রস বিজয়ী হয়েছেন লে.কর্ণেল সাইফুল ইসলাম, মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস কর্ণেল কামরুল ইসলাম ও জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মাষ্টার আলীফ (বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলীম তরফদারের ছেলে) ।

উদ্বোধনী ও টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ ,এনডিইউ,পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পরিচালক (মার্কেটি ও সেলস) খায়রুল আনাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি