শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০১৭তে গাড়ি উড়বে আকাশে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৬

flying-car-400x268
ডেস্ক রিপোর্টঃ

প্রথম বিশ্বযুদ্ধের এক সেরা যোদ্ধা আর সেই সময়কার সেরা রেইসার এ্যাডওয়ার্ড রিকেন বেগার। ১৬২৪ সালে প্রথম দেখেছিলেন উড়ন্ত গাড়ীর স্বপ্ন। তারপর থেকেই উড়াল গাড়ী তৈরির প্রতিযোগিতা শুরু হয়। চেষ্টাতো অনেকেই করেছে তবে এ ক্ষেত্রে সফলতার চেয়ে ব্যর্থতার ঘটনাই বেশি। সবাই যখন উড়াল গাড়ী বানাতে হিমশিম খাচ্ছে তখন বাস্তবসম্মত নকশা এবং সবচেয়ে উন্নত কার্যক্ষমতা সম্পন্ন উড়াল গাড়ী নিয়ে এলো ‘এ্যারোমোবিল থ্রি পয়েন্ট জিরো’।

এ ধারাই বজায় রেখেই স্লোভিকিয়ার কোম্পানি ২০১৫ সালের ৭ মার্চ প্রর্দশন করে মাটি ও আকাশে সমানতালে চলতে পারে এমন একটি গাড়ী।

দুই আসন বিশিষ্ট গ্যাস দিয়ে চলতে সক্ষম এই উড়াল গাড়ীটি লম্বায় প্রায় ২০ ফিট। মাটিতে ঘন্টায় প্রায় ৯৯ মাইল ছুটতে পারা এই গাড়ীটি আকাশে উড়তে পারবে ১’শ ২৪ মাইল প্রতি ঘন্টায়। আর একবারে অতিক্রম করতে পারবে ৪’শ ৩৫ মাইল।

উড়াল গাড়ীর চিফ ডিজাইনার স্টেফান সোয়েগ বলেন, আমি এই প্রযুক্তির পিছনে আমার জীবনের ২৫ বছর কাটিয়ে দিয়েছি। আমি প্রথমে বাবার গ্যারেজ থেকে এই কাজ শুরু করি। অনেক ধরণের নকশা করে শেষ পর্যন্ত এই গাড়ীটি আপনাদের উপহার দিতে পারছি বলে ভাল লাগছে।

নির্মাতা কোম্পানি দাবি করছে এই গাড়ী থেকে উড়াল গাড়ীতে রুপান্তর করতে সময় লাগবে কয়েক সেকেন্ড এবং এরপরই আপনি পৌঁছে যেতে পারবেন আপনার নির্ধরিত গন্তব্যে। আর এজন্য চালককে নতুন কোন অংশ যোগ করতে হবেনা।

স্টিফান সোয়েগ বলেন, মূলত এটি চালককে তার প্রয়োজনীয় স্থানগুলোতে যোগাযোগে সাহায্য করবে। আরো মজার ব্যপার হলো চালক ড্রাইভ ও ফ্লাই দুই করতে পারবে। কারণ এটি মাটি ও আকাশে সমানভাবে পারদর্শী।

এই নির্মাতা কোম্পানির মুখপাত্র ২০১৭ সালে এটি বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দামের ব্যাপারে নির্দিষ্ট কোন অংক জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এর দাম হতে পারে কয়েক কোটি টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি