ডেস্ক রিপোর্টঃ
বিএনপির কাউন্সিলের আর বাকি ছয়দিন। এখন পর্যন্ত কাউন্সিল করার জন্য পুলিশের কোন কর্তৃপক্ষ অনাপত্তি দেয়নি এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেই রকম কোন চিঠি দেয়নি। বিএনপি একদিকে কাউন্সিলের প্রস্তুতির কাজ চালিয়ে নিচেছ অন্যদিকে কাউন্সিলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে সরকারের তরফ থেকে এই ব্যাপারে এখনও কোন আশ্বাস মিলেনি বলে জানিয়েছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সূত্র জানায়, বিএনপির এখন পরিকল্পনা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মূল কাউন্সিল করা আর কাউন্সিলের ভেন্যুর বর্ধিত একটি অংশ হিসাবে সোহরোওয়ার্দী উদ্যোনের একটি অংশ ব্যবহার করা। সেই হিসাবে বিএনপির তরফ থেকে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে এই মাসেই। কিন্তু পুলিশ এখনও এই ব্যাপারে কোন অনুমতি দেয়নি।
এই ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কাউন্সিলের কাজ এগিয়ে নিচ্ছি। কিন্তু সব কাজ এগুলেও এখনও পুলিশ কোন অনুমতি কিংবা অনাপত্তি দেয়নি। আবার তারা আমাদের কাউন্সিলের অতিথিদের ও কাউন্সিল ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করবে সেটাও বলেনি। এই কারণে আমরা কিছুটা জটিলতায় রয়েছি। নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচেছ। পুলিশের এই ব্যাপারে আন্তরিক হওয়া উচিত বলেও তিনি মনে করেন।
তিনি বলেন, কাউন্সিলের সময় আছে খুব কম। এই সময় আমরা শেষ মুহুর্তে কাজ করছি। কিন্তু এখনও পুলিশ কোন সিদ্ধান্ত দিচ্ছে না। বিষয়টি উদ্বেগের। কারণ তারা অনাপত্তি দিলে ও নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিলে আমাদের উপর চাপ অনেকটা কমে যাবে। না হলে আমাদের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা রকম প্রস্তুতি রাখতে হবে।
এদিকে কাউন্সিলের আগে বিএনপির একাধিক নেতা কারাগারে যেতে পারেন বলেও বিএনপির হাইকমান্ড আশঙ্কা করছে। এরমধ্যে মির্জা ফখরুল ইসলামের নাম রয়েছে এক নম্বরে। কারণ তিনটি মামলায় কাউন্সিলের আগেই তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে। আর ওই তিনটি মামলায় হাইকোর্টে ফখরুল জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করলেও সেটা বাড়ানোর আদেশ দেয়নি আদালত।
আদালত তাকে নিম্ম আদালতে উপস্থিত হয়ে জামিন নেওয়ার আবেদন করার জন্য আদেশ দিয়েছে। এই অবস্থায় বিএনপির হাইকমান্ড মনে করছেন মির্জা ফখরুল ইসলামের দলের মহাসচিব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই অবস্থায় সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ হচেছ।
বিএনপির তরফ থেকে এই ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হয়ে আতœসমর্পন করবেন ও জামিনের আবেদন করবেন। জামিন না দিলেও তাকেই মহাসচিব করার সিদ্ধান্ত রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে ও বর্তমান পরিকল্পনা অনুযায়ী কাজ হলে এবার দলের পূর্ণাঙ্গ মহাসচিব হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মহাসচিব হওয়ার আগেই তিনি যদি জামিন না পান তাহলে কারাবন্দী হতে পারেন। সেই ক্ষেত্রে দলের নতুন করে ্এগিয়ে চলার ব্যাপারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তারপরও এক সময় বিএনপি সেটা কাটিয়ে উঠতে পারবে।
মির্জা ফখরুল ইসলামের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি আদালতে আতœসমর্পন করবো ও জামিন চাইবো। আশা করি আদালত জামিন নিবেন। কিন্তু না দিলেতো আমার কিছু করার থাকবে না।
তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন আমাদেরকে ইতিবাচক নেতিবাচক সব দিক বিবেচনা করেই এগুতে হচ্ছে।























































