শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রিজার্ভ চুরির নেপথ্য-তথ্য প্রকাশ করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছ-তথ্যপ্রযুক্তিবিদ জোহা (অডিও)


রিজার্ভ চুরির নেপথ্য-তথ্য প্রকাশ করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছ-তথ্যপ্রযুক্তিবিদ জোহা (অডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৬

56bebac768fa4ae37f326bbc71575b04-56ea988d6808f

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বুধবার রাত থেকে নিখোঁজ বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন। আর নিখোঁজ হওয়ার তিনদিন আগে তিনি বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির আসল ঘটনা আমি সংবাদ মাধ্যমকে বলেছি, এ কারণে আমাকে চাপ দেওয়া হচ্ছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে পুরো ঘটনা জানাতে চাই।’
‘তানভির হাসান জোহা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কেউ নয়’—টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এমন এক বিবৃতির পরিপ্রেক্ষিতেই ১৪ মার্চ বাংলা ট্রিবিউন তার বক্তব্য জানতে এই সাক্ষাৎকার নেয়।
সাক্ষাৎকারে তানভির হাসান জোহা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে তদন্তকারীরা কেউ কথা বলেননি। আমি বলেছি। আমি আমার দায়িত্ব থেকেই বলেছি। এটা প্রকাশ করা প্রয়োজন।’ তিনি দাবি করেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে প্রকৃত তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করায় একটি মহল আমার ওপর ক্ষুব্ধ হয়েছে। তাই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা তদন্ত সহায়তা থেকে আমাকে সরিয়ে দিতে চাইছেন। কারণ, আমি অনেক বিষয়েই প্রশ্ন তুলছি।’

তানভির হাসান জোহা আরও বলেন, ‘আমি বিদেশি নাগরিকদের তদন্তে রাখা নিয়ে আপত্তি করেছি। কারণ, আমি মনে করি, হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকে একটি হোল (গর্ত) তৈরি করেছেন, আর এখন বিদেশি বিশেষজ্ঞদের হাতে তদন্তের নামে তথ্য তুলে দিলে আরও বড় হোল তৈরি হবে। আমি পুরো বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানাতে চাই।’

তানভির হাসান জোহা’র পুরো সাক্ষাৎকার শুনুন…

তার পরিচয় নিয়ে মন্ত্রণালয়ের বক্তব্যে ‘তানভির হাসান জোহা বিস্ময় প্রকাশ বলেন, ‘আমি আইসিটি মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন)। এটা নিয়ে নিয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। এটি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প। প্রকল্পটি নতুন অর্থ বরাদ্দের জন্য দুমাস ধরে স্থগিত আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি