মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত থেকে ২,৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

14264363301

ডেস্ক রিপোর্টঃ

এবার ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি ও রিলায়েন্সের কাছ ২ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেবে বাংলাদেশ। এর মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট আদানি গ্র“পের এবং ৭৫০ মেগাওয়াট রিলায়েন্স গ্র“পের।

আদানি গ্র“প ভারতের অভ্যন্তরেই এ বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। আর রিলায়েন্স গ্র“প নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। এই কেন্দ্রটির জন্য রিলায়েন্স সরকারের কাছে দীর্ঘ মেয়াদে গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়েছে।

জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বোর্ড সভা ইতোমধ্যে এ প্রস্তাব অনুমোদন দিয়েছে। তা এখন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আসবে। আর রিলায়েন্সের ৭৫০ মেগাওয়াটের প্রস্তাবে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী আদানি গ্র“প ভারতে তাদের মালিকানাধীন কয়লাভিত্তিক কেন্দ্রে উৎপাদিত মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করবে। নওগাঁ জেলার সুবিধাজনক কোনো স্থান দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হবে। এ জন্য প্রয়োজনীয় সঞ্চালন লাইনও নির্মাণ করবে তারা।

গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে আদানি ও রিলায়েন্সের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আলাদা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। সেই সূত্র ধরে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কোম্পানি দুটির একাধিক বৈঠক হয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানি দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আদানির বর্তমান প্রস্তাব অনুযায়ী ভারতে স্থাপিত তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০১৯ সালের মধ্যে তারা বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। ভবিষ্যতে তা আরও বাড়াতে পারে। এর পাশাপাশি বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র স্থাপনের আগ্রহও রয়েছে তাদের।

অন্যদিকে, গত ১৭ ফেব্র“য়ারি বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় রিলায়েন্সের প্রস্তাবটি উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে মোট তিন হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করবে কোম্পানিটি। এর মধ্যে প্রথমটি হবে ৭৫০ মেগাওয়াটের। এই কেন্দ্রটির জন্য রিলায়েন্স সরকারের কাছে দীর্ঘ মেয়াদে গ্যাস সরবরাহের নিশ্চয়তা চেয়েছে। পাশাপাশি মহেশখালীতে একটি স্বতন্ত্র ভাসমান টার্মিনাল (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) স্থাপন করে এলএনজি আমদানি করে তা দিয়ে ২ হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি