মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাইকোর্টের রায় শেখ জামালের পক্ষে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৬

2015_12_22_17_58_02_fIqvVnCLhjd3H0EIvvfuElVdSxIHT6_original

স্পোর্টসডেস্ক :

ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলারকে নিয়ে কম নাটক হয়নি। বিভিন্ন ক্লাবে চলে যাওয়া খেলোয়াড়দের ফিরে পেতে আদালতের শরণাপন্ন হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ পর্যন্ত রায়টা তাদের পক্ষেই গিয়েছে।

দল ছেড়ে যাওয়া ৮ ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ফিরিয়ে দেওয়ায় ব্যবস্থা নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নি‌‌‌র্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।

ওই ৮ ফুটবলার হলেন মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী. শহীদুল আলম সোহেল, ইয়াসিন খান, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা। এদের সবাই নতুন মৌসুমে নাম লিখিয়েছেন ভিন্ন ক্লাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি