
মোঃ জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার ঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সরকারী কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার দুপুর ১টায় কুমিল্লা সিলেট মহাসড়কের দু’পাশে ওই স্কুল প্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষিকা ও শত শত ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন ওই স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাসান ইমাম, সহকারি প্রধান শিক্ষক আবদুস সবুর, শিক্ষক মোঃ আবদুর রাজ্জাক সরকার, অছিউদ্দিন আহম্মদ , জামাল মোহাম্মদ কবির, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মোশারফ হোসাইন, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন, রাকিবুল ইসলাম, মোসাঃ তামান্না, ইসরাত জাহান সহ আরো অনেকে প্রমুখ। এদিকে ওই মানববন্ধনে বক্তরা বলেন, ২০মার্চ রাতে মেধাবী ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাসের রাস্তার পাশে ঝোপের মধ্যে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। সোহাগী জাহান তনু’কে ধর্ষন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনা দুঃখ জনক। বক্তারা আরো বলেন, তনুর হত্যাকারী যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

















































