পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান বিকেল ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে ভুভুজেলা বা বিরক্তিকর বাঁশি বাজানো নিষিদ্ধের কথা জানিয়ে তিনি বলেন, ‘পহেলা বৈশাখের শোভাযাত্রায় কোন ধরণের মুখোশ পড়া যাবে না।’
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, সারাদেশের বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ওয়াচ টাওয়ার থাকবে। পোশাকিদের পুলিশের পাশাপাশি সাদা পেশাকের পুলিশ থাকবে নিরাপত্তায়।
প্রতিবছর ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনাও ঘটে। সর্বশেষ গত বছর পয়লা বৈশাখের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানি করে দুর্বৃত্তরা।























































