শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লার মামলায় ফাস্ট ফরোয়ার্ড কোচিং সেন্টারের মালিক সাজাপ্রাপ্ত ডা: জাহিদ গ্রেফতার


কুমিল্লার মামলায় ফাস্ট ফরোয়ার্ড কোচিং সেন্টারের মালিক সাজাপ্রাপ্ত ডা: জাহিদ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

12928248_1605216243137744_1965910249047913848_n12932716_1605222189803816_1765777483350625028_n

স্টাফ রিপোর্টারঃ
প্রতারণার মামলায় কুমিল্লার তৃতীয় যুগ্ন দায়রা জজ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত ডা: জাহিদ উর রহমান ঢাকায় আটক হয়েছেন। গত রোববার ঢাকার রমনা থানা পুলিশ আটকের পর গতকাল সোমবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, কুমিল্লা নগরীর চকবাজার এলাকার সাইফুল ইসলাম ২০১২ সালের ১৯ মার্চ ব্যাংক চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি (দায়রা নং ৭০৪/১২) দায়ের করেন। ব্যবসায়ীক লেনদেনে প্রতারণার এ মামলায় কুমিল্লার তৃতীয় যুগ্ন দায়রা জজ আদালতের বিচারক গত ২০১৩ সালের ৪ অক্টোবর রায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৯ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিল।
ডা: জাহিদ উর রহমান ঢাকার কলাবাগান ও মৌচাকে অবস্থিত ফাস্ট ফরোয়ার্ড নামের একটি কোচিং সেন্টারের মালিক। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র ডা: জাহিদ উর রহমান।
ঢাকার কলাবাগান ১৬৬/বি ডলফিন গলিতে অবস্থিত ফাস্ট ফরোয়ার্ড কোচিং সেন্টার প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ডা: জাহিদ উর রহমানকে আটক করা হয় বলে রমনা থানার ওসি (অপারেশন) সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি