শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মৃত্যুদন্ডের রায়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ : অ্যামনেস্টি


মৃত্যুদন্ডের রায়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ : অ্যামনেস্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

160406032754_amnesty_death_penalty_624x415_bbc_nocredit-400x266
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বব্যাপি গত আড়াই দশকের মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ৫০ ভাগ বেড়েছে। আর মৃত্যুদন্ড কার্যকরে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশে ২০১৫ সালে মৃত্যুদ-ের রায় দেয়া হয়েছে ১৯৭টি। আর মৃত্যুদ- কার্যকর হয়েছে চারটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল  ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মৃত্যুদ-ের আদেশ দেয়া হয়েছে এবং মৃত্যুদ- কার্যকর করা হয়েছে তারই বার্ষিক খতিয়ান তুলে ধরেছে। সংস্থাটি বলছে, গত বছর বিশ্বে ১৬’শর বেশি মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টির হিসেবে সবচেয়ে বেশি মৃত্যুদ- কার্যকর হয়েছে ইরান, পাকিস্তান ও সৌদি আরবে।

২০১৫ সালে প্রায় ৯০ শতাংশ মৃত্যুদন্ডই কার্যকর করা হয় ইরানে ৯৭৭ জন, পাকিস্তানে ৩২০ জন, সৌদি আরবে ১৫৮, যুক্তরাষ্ট্রে ২৮ জনকে। অ্যামনেস্টি বলছে, চীনে প্রতিবছর হাজার হাজার মৃত্যুদ- কার্যকর হচ্ছে। তবে তা গোপন রাখা হচ্ছে। তাই চীনের মৃত্যুদন্ডের সংখ্যাটি উল্লেখ করা যায়নি।

বাংলাদেশ এই তালিকার ১৪ তম স্থানে আছে এবং অ্যামনেস্টির রিপোর্টে উল্লেখ করা হয় ২০১৫ সালে বাংলাদেশে মৃত্যুদ-ের সংখ্যা ৪টি। তবে ২০১৫ সালে মৃত্যুদ-ের রায়ের দিক থেকে প্রতিবেশী পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং মোট মৃত্যুদন্ডের রায় হয়েছে ১৯৭টি।

২০১৫ সালে যেসব দেশে মৃত্যুদ-ের রায় দেয়া হয়েছে সেগুলোর মধ্যে চীনের অবস্থান শীর্ষে। দেশটিতে এক হাজার রায় দেয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরে রায় দেয়া হয়েছে ৫৩৮টি। অ্যামনেস্টির হিসেবে গত বছর জুড়ে ৬১টি দেশে অন্তত ১৯৯৮টি মৃত্যুদ-ের রায় দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি