শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকে চোর বানালো ছেলে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

12920518_1071837266214360_1346194753800034742_n-400x266

ডেস্ক রিপোর্ট:

আমার ছেলে আমাকে চোর মনে করে। ছেলের বয়স যখন পাঁচ বছর তখন আমার স্বামী অন্য এক নারীর জন্য আমাকে ত্যাগ করেন। আমার সন্তানকে খাওয়ানোর জন্য আমি এমন কোন কাজ নেই যা করিনি।

আমি আমার জীবনে কখনও মিথ্যা বলিনি। যখন আমার কোন কাজ ছিল না তখন ছেলেকে খাওয়ানোর জন্য ভাতের মাড়ের জন্য ভিক্ষা করেছি।

এখন সে বড় হয়েছে। আমার ২০ বছরের জমানো সঞ্চয় আমি তাকে দিয়েছিলাম যেন সে একটি মুদি দোকান শুরু করতে পারে।

আমি জানি না আমার ছেলের বউ কেন আমাকে পছন্দ করে না। আমি আমার বউয়ের জন্য রান্না করতাম, আমার নাতি-নাতনিদেরকে বড় করেছি এবং তাদের তার প্রতি আমার ভালোবাসা বোঝানোর জন্য যা কিছু সম্ভব সব করেছি। কিন্তু কোন কোন কিছুই কাজ করেনি। ভুলটি মনে হয় আমারই, আমিই মনে হয় তাদের প্রতি আমার ভালোবাসা বোঝাতে পারিনি।

গত মাসের শেষে আমাকে একদিন আমার ছেলের বউ বললো সে তার স্বর্ণের কানের দুল খুঁজে পাচ্ছে না। আমি বাড়ির প্রতিটি স্থানে খুঁজেছি। কিন্তু আমি দুলটি খুঁজে পাইনি।  সেরাতে আমার ছেলে কাজ থেকে ফিরে এসে আমার ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করেই সে কানের দুলটি ফেরত চাইলো! তার গলার স্বরে অন্য এমন কিছু ছিল যা শুনে আমি কোন কথাই বলতে পারিনি। আমার চোখের পানিই সব কথা বলে দিচ্ছিল।

সেই রাতেই আমি বাড়ি ছেড়ে চলে আসি। কেউ আমাকে আটকায়নি। আমার নাতি-নাতনি দরজায় দাঁড়িয়ে দেখছিল। চলে আসার সময় আমি তাদেরকে হাত নেড়ে বিদায় জানালে তারাও আমাকে হাত নেড়ে বিদায় জানায়। এখন আমি রাস্তায় থাকি। আর কোন দিন আমি কোন বাড়িতে থাকতে চাই না।

কথাগুলো বলছিলেন ৪৮ বছর বয়সী মাজেদা বেগম! আমাদের সমাজ এমনই পর্যায়ে যেয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা নিজের মাকেও চোর বলতে দ্বিধা করি না! সেই সমাজে থেকে নারী নির্যাতন রোধ, তনু হত্যার বিচার আশা করা অলীক কল্পনা বৈকি!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি