মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য ২৪ এপ্রিল


ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য ২৪ এপ্রিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

11100_109992-1-400x278
ডেস্ক রিপোর্টঃ

গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ২৪ এপ্রিল।

রোববার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কোনো সাক্ষী ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আজগর স্বপন সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করলে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ঈসমাইল আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। গত ১২ জানুয়ারি মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর গত ৪ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গত ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

মামলার এজহার সূত্রে জানা যায়, গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তার স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।

ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তার স্ত্রী তাকে মারধর করে আহত করেন। একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি