শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রেণিকক্ষে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় কুমিল্লার মনোহরগঞ্জে স্কুল শিক্ষক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

monohorgonj-school teacher-pic-10.4.16 local people-bikkhob

স্টাফ রিপোর্টারঃ

শ্রেণিকক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিভিন্ন বাজে কটুক্তি করার অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সঞ্চিতা রাণী সাহা নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্নাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সঞ্চিতা রাণী সাহা মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষার শিক্ষক।

রোববার (১০ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সপ্তম শ্রেণির বাংলা শিক্ষক নুর হোসেনের অনুপস্থিতিতে কম্পিউটার শিক্ষার শিক্ষক সঞ্চিতা রাণী সাহা ওই শ্রেণিকক্ষে বাংলা ক্লাসে পাঠদান করতে গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিভিন্ন বাজে কটুক্তি করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ক্লাসের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।

মহানবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে দুপুরে শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করে। পরে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল ভট্ট  জানান, ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত কমিটির তদন্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি