শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

102651Death_Child-400x240
ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের পৌর এলাকায় তরমুজ খেয়ে ফাহিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই কারণে শিশু ফাহিমের পরিবারের আরও পাঁচ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশু ফাহিমের বাবার নাম বাবু মিয়া। চরকাগমারা গ্রামে তাদের বাড়ি। এ ঘটনায় ফাহিমের বাবা বাবু মিয়া ও দাদা মোমিন অসুস্থ হয়ে পড়েছে।
টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল ফকির জানান, শনিবার সন্ধ্যায় মোমিন বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। সেই তরমুজটি পরিবারের সবাই এক সঙ্গে খান। এর পরপরই শিশু ফাহিমসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ ছয়জনকে উদ্ধার করে প্রতিবেশীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাহিমের মৃত্যু হয়। অসুস্থ বাকি পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি