শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টিআইবি কি ট্যাক্স পরিশোধ করছে, প্রশ্ন জয়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

TIB-11.04.16-300x191-400x232

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বজুড়ে রাষ্ট্রগুলোর দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে সংস্থাটির চিলি শাখা প্রধানের পদত্যাগের প্রেক্ষিতে দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘টিআই বাংলাদেশ তাদের সম্পদের বিবরণ প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা তাদের চিলি শাখার মত দুর্নীতিগ্রস্ত নয়’।

বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় প্রশ্ন রেখে লিখেন,  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কতটা স্বচ্ছ এবং অন্যদের দুর্নীতিগ্রস্ত বলার অধিকার তাদের কীভাবে থাকে? সর্বোপরি, আমাদের দেশে সব সংসদ সদস্য এবং মন্ত্রীদের সম্পদের বিবরণ দিতে হয়।

জয় আরো লিখেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিজেদের হিসাবটা দেয় না, তথাপি তারা নিজেদেরকে দুর্নীতির পর্যবেক্ষক বলে দাবী করে। আমরা কী করে জানি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্যরা দুর্নীতিগ্রস্ত নয়, তাদের কোন লুকানো সম্পদ নেই এবং তারা তাদের সব ট্যাক্স পরিশোধ করেছে?

অন্যের দুর্নীতি বিষয়ে মন্তব্য করার আগে টিআইবির নিজেদের সম্পদের স্বচ্ছতার জন্য সম্পদের বিবরণ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, অন্যের দুর্নীতির বিষয়ে মন্তব্য করার আগে তাদের স্বেচ্ছায় নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করা উচিৎ।

আমার সন্দেহ আছে যে তাদের সেই সাহস রয়েছে কিনা, তাই মনে হয় একটি আইন থাকা প্রয়োজন। যে কেউ দুর্নীতির বিষয়ে পর্যবেক্ষক হতে চাইলে তাদের নিজেদের সম্পদের বিবরণ দুর্নীতি দমন কমিশনে দাখিল করে নিতে হবে, ঠিক যেমন এমপিদের করতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি