ডেস্ক রিপোর্টঃ
অর্থবছর শেষ হতে তিন মাসেরও কম সময় বাকি। তবে এখনো লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ হোল্ডিং ট্যাক্স আদায় করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বারবার তাগাদা দেয়ার পরও কর পরিশোধ করছেনা অনেকেই। এর মধ্যে বেশিরভাগ কর বকেয়া রেখেছে সরকারি প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত সময়ের মধ্যে যারা কর পরিশোধ করবে না ছবিসহ তাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে সিটি মেয়র।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের বড় উৎস সরকারি-বেসরকারি হোল্ডিং থেকে আসা কর। প্রতি বছরই এই খাতে আয়ের একটি লক্ষমাত্রা নির্ধারণ করে সিটি কর্পোরেশন। তবে গত কয়েক বছরধরেই সেই লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হয়নি। চলতি অর্থবছরে এই খাতে ৩’শ ৩৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও তা আদায় হয়েছে মাত্র ২৬ শতাংশ। এরমধ্যে সরকারি প্রতিষ্টানগুলোর কাছে বকেয়া রয়েছে


























































