শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার চালেও মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

food-p-400x245
ডেস্ক রিপোর্টঃ

চাল স্বচ্ছ ও ঝকঝকে করতে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক। তারওপর শস্য দানা সরু বানাতে ছেঁটে ফেলা হচ্ছে আবরণ। এতে পুষ্টিগুণ হারাচ্ছে প্রধান এই খাদ্য শস্যটি। বেশি লাভের আশায় এবং মোটা চালকে মিনিকেট নামে চালিয়ে দিতে অসাধু পন্থা অনুসরণ করছে চালকল মালিকরা। কৃষি কর্মকর্তারা বলছেন মিনিকেট জাতের কোন ধান নেই কৃষক পর্যায়ে।

একই ছাদের নিচে বাছাই, শেদ্ধ, শুকানো আর ছাটাই। মেশিনের এক প্রান্তে ডেলে দেয়া ধান বের হচ্ছে জনপ্রিয় চাল মিনিকেট হিসাবে। পুরো প্রক্রিয়াটি আগে হাসকিং মিলে দৃশ্যমান হলেও, অটোমিলের যুগে চলছে কঠোর গোপনীয়তা।

চালের জিরো ফিগারের যাত্রা শুরু হয় বয়লার থেকে। ব্রি ২৮, ২৯, ৩৯ বা ব্রি ৫০ জাতের মোটা ধানের খোসা ছাড়িয়ে প্রথমে মেশানো হয় ডিটারজেন্ট বা উচ্চ মাত্রার খার। এতে চাল নরম হয়ে আসে, সুবিধা হয় চাল ছেঁটে ফেলতে। থাকে না কোন লাল আবরণ। তারপর রং সাদা করতে ব্যবহার হয় ইউরিয়া সার। সবশেষ মোম পালিশের নামে আবার মেশানো হয় রাসায়নিক। স্থানীয়ভাবে এ মিশ্রণ জালাইন নামে পরিচিত।

পুষ্টি বিজ্ঞানীরা বলছেন ইউরিয়া আর খার মিশে যাওয়ায় বিষ ঢুকছে মানব শরীরে। আবরণ ছেঁটে ফেলায় চালে থাকছে না খনিজ আর ভিটামিন।

ইবি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল বলেন, ‘দরিদ্র পরিবারে আগে যারা ভাত খেয়ে সুস্থ্য থাকত তাদের শরীরে এখন ভিটামিনের অভাব দেখা দিচ্ছে। এখন চাল থেকে আমরা ভিটামিনগুলো সরিয়ে ফেলছি’।

বাজারে মোটা চাল যেখানে বিক্রি হয় ৩২ থেকে ৩৫ টাকা। সেখানে মিনিকেট চাল বিক্রি হয় ৪৫ থেকে ৫৫ টাকায়। বিপুল আয়ের লোভেই মিনিকেট বানাতে ঝাঁপিয়ে পড়ে অনেক ব্যবসায়ী।

পুষ্টিবিদ ড. আরিফুর রহমান বলেন, ‘এই ধরনের রিফাইন কার্বহাইড্রেড খেলে যে শক্তি যোগানে কথা সে পরিমাণ শক্তি সে যোগাতে পারে না। বরং রিফাইন চাল খেলে মোটা হওয়ার ঝুঁকি থাকে’।

মিনিকেট বানানোর সময় চালের তিন ধরনের উপজাত তৈরি হয়। এর একটি থেকে হয় তেল, বাকি দুটি থেকে হয় পশুখাদ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি