স্টাফ করেসপন্ডেন্ট ঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা আর্দশ সদরের কালিবাজার ইউনিয়নে বিএনপির প্রার্থী আলী হোসেন ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় ইউনিয়নে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে বিএনপি প্রার্থী আলী হোসেন জানান, এই ইউনিয়নে ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে গতকাল রাতেই সরকার দলীয় লোকজন ব্যালট বাক্স ভোট দিয়ে ভরিয়ে দিয়েছে। আর ৫টি কেন্দ্রে আজ কাল ১০ টার মধ্যেই আ’লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে, আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়ে জালভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে দিছে। এটা প্রহসনের নির্বাচন। কোন সাধারণ ভোটার কেন্দ্রে আসতে পারেনি।


















































