ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ওমরা পালনের উদ্দেশ্যে মদিনায় অবস্থান করছেন। শনিবার (২৩ এপ্রিল) মসজিদে নববীতে পৌঁছে শুরুতেই দুই রাকাত শুকরিয়ার (নফল) নামাজ আদায় করেন তিনি। পরে রাসুল সা. এর রওজা মোবারকে উপস্থিত হয়ে নবীজি সা. কে সালাম পেশ করেন এবং তার কবর জিয়ারত করেন।
মদিনা থেকে মক্কার মসজিদে হারামে পৌঁছে ধর্মীয় অনেক বিধি-বিধান পালন করে ওমরা সম্পন্ন করবেন আফ্রিদি। ওমরা পালন শেষে দেশ, জাতি ও পৃথিবীর মানুষের জন্য বিশেষ মুনাজাত করবেন আফ্রিদি।


























































