সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিএলের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

mus-400x266
ডেস্ক রিপোর্টঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদ দলের অন্য নাম অরিন জার্মি। সেই অরিন জার্মির শীর্ষ সারির সদস্য বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। মাত্র বছর দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই তরুণ এখন সানরাইজার্স হায়দারাবাদ দলের তুরুপের তাস, বোলিংয়ের প্রধান অস্ত্র।

আইপিএলয়ে মুস্তাফিজের স্বপ্নের অভিষেক নিয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন ক্রিকেট ভাষ্যকর বরিয়া মজুমদার। তিনি বলেন, মুস্তাফিজ এবারের আইপিএলয়ে এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। কোন সন্দেহ নেই এই আইপিএলকে সবার নজর কাড়ছে। সারাদেশ মুস্তাফিজকে নিয়ে কথা বলছে। কুড়ি বছরের বাচ্চা ছেলে টি-টুয়েন্টি কিক্রেটে এত কম রান দিচ্ছে, বিশ্বের সেরা ব্যাটসম্যানরা কেউ রিট করতে পারছে না।

বরিয়া মজুমদার আরও বলেন, মুস্তাফিজের টিমের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মুরালিধরন এদের সবার সাথে মুস্তাফিজ নিয়ে হচ্ছিল এবং সবাই মুস্তাফিজের উচ্ছ্বাসিত প্রশংসা করেন। সবচেয়ে মজার বিষয় হল ডেভিড ওয়ার্নার আমাকে বলেন, মুস্তাফিজ বাংলা ছাড়া কোন ভাষা বোঝে না কিন্তু আমি কি চাই মুস্তাফিজ সেটা সহজেই বুঝে যাচ্ছে। হায়দ্রাবাদ টিমের সবাই মুস্তাফিজকে নিয়ে উচ্ছসিত।

সঁংবরিয়া মজুমদার বলেন, মুস্তাফিজের বক্ত্যব সে অত্যন্ত খুশি। মুস্তাফিজ এই টিমের সবচেয়ে বাচ্চা ছেলে। সবাই মুস্তাফিজকে এমন আদর করে রেখেছে যে সে প্রচন্ড খুশি। মুস্তাফিজ দলের প্রত্যেক সিনিয়র খেলোয়ারের একটা করে আলাদা নাম দিয়েছে। যেমন টেন্ট বোল্টের সাথে মুস্তাফিজ সবসময় খুনসুটি করে। মুরালিধরনের সাথে সব সময় খুনসুটি করে। হায়দ্রারাবাদ দলের ড্রেসিংরুমে মুস্তাফিজ হচ্ছে সদা হাস্যজ্জ্বল প্রাংস্টার।  সব মিলিয়ে মুস্তাফিজ হায়দ্রাবাদ দলের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বরিয়া মজুমদার বলেন, আমি হায়দ্রাবাদের একজন খেয়োলার আদিত্র তারেকে জিজ্ঞেস করেছিলাম- তোমরা মুস্তাফিককে ম্যানেজ করছ কিভাবে? সে বলে ক্রিক্রেটের আলাদা একটা ভাষা আছে এবং পারফমেন্সের একটা ভাষা আছে। মুস্তাফিজ তার পারফমেন্স দিয়ে সবাইকে এতটা ইমপ্রেস করে ফেলেছে যে ভাষার কোন সমস্যা হচ্ছে না, বরং সেটা আরও মজার দিকে চলে যাচ্ছে। ওকে বোঝাতে পারছে না তারপরেও কমিউনিকেশন হয়ে যাচ্ছে।

বরিয়া মজুমদার বলেন, আমি ডেভিড ওয়ার্নার কে জিজ্ঞেস করেছিলাম- তুমি ডেথ ওভারে মুস্তাফিজকে বল দিয়ে বলটা কি? ডেভিড ওয়ার্নাও বলে বল দিয়ে আমি যেটা বলার চেষ্টা করি ও ঠিক সেটাই বুঝে যায় যে আমি ওর থেকে কি চাইছি। যা বল ও করছে তার পরে আর বোঝাতে হচ্ছে না।

মুস্তাফিজ কী কারণে স্পেশাল সে সম্পর্কে বরিয়া মজুমদার বলেন, দুটো কারণ বলা হচ্ছে তার একটা হচ্ছে একই গতিতে এসে বল আস্তে বা বল জোরে করার ক্ষমতা। অন্যান্য বোলারের বেলায় হাত দেখে বোঝা যায় সে বল জোরে করবে না স্লোয়ার দিবে। কিন্তু মুস্তাফিজের বেলায় হাত দেখে সেটা বোঝা যায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে তার কাটার। গতি পরিবর্তন করে এত সুন্দর কাটার বল করছে অবিশ্বাস্য। মুস্তাফিজের কাটার বলকে মুরালিধরন আলাদাভাবে হাইলাইট করেন যে বলের গতি পরিবর্তন করাটা এত সুক্ষè এবং সুন্দরভাবে করছেন সেটা দেখে মনে হয় মুস্তাফিজ ব্যতিক্রমধর্মী প্রতিভা।

সঁংঃধভরং ঢ়ঢ়ভারতের পত্রপত্রিকায় মুস্তাফিজ নিয়ে কি লেখা হচ্ছে সে প্রসঙ্গে বরিয়া মজুমদার বলেন, সবাই মুস্তাফিজকে উচ্ছাসিত। সানরাইজার্স দলের মিডিয়া ম্যানেজার কনিকা আমাকে বলেন, ভারতের মিডিয়া থেকে যত সাক্ষাৎকারের অনুরোধ আসছে তার প্রথম যদি হয় ডেভিড ওয়ার্নার, দ্বিতীয় হচ্ছে মুস্তাফিজের জন্যে। হায়দ্রাবাদে মুস্তাফিজের চেয়ে জনপ্রিয় কেউ নেই। অনেকে অনুবাদক নিয়ে আসতে চাইছেন যাতে মুস্তাফিজের সাথে আলাপ-আলোচনা করা যায়। সব মিলিয়ে মুস্তাফিজ এখন রিয়েল স্টার হয়ে উঠছেন।

সামনের মৌসুমে মস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি পড়বে কিনা এর উত্তরে বরিয়া মজুমদার বলেন, কাড়াকাড়ি পড়া উচিত। হায়দ্রাবাদ মুস্তাফিজকে যদি রিলিজ করে আমার ধারণা করবে না। যখনি মুস্তাফিজ অকসনে যাবেন এবং এই সাফল্য যদি ধরে রাখতে পারেন তাহলে কোন কথা হবে না যে তিনি কোটিপতি হতে চলেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি