এমন পরিস্থিতিতে বৃষ্টি নামানোর জনপ্রিয় সেই গানটি মনে পড়ছে. . .
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই
আল্লাহ মেঘ দে।
আসমান হইলো টুডা টুডা
জমিন হইলো ফাডা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে
মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে. . .
১৮ দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নেই। আর নগরগুলোতে যেন মরুর তাপ বয়ে চলেছে। প্রচ- তাপদাহে পুড়ছে দেশ। মধ্য বৈশাখে এসেও বৃষ্টি না হওয়ায় পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। প্রচ- গরমে হাঁসফাঁস করছে মানুষ। দেশের মধ্য, পশ্চিম ও পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও ঢাকায় বৃষ্টির দেখা নেই চলতি মাসের প্রথম থেকেই।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস কেন্দ্রের সংশ্লিষ্টরা বলছেন, চলতি সপ্তাহেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। গরমও কমার কোনো লক্ষণ নেই। গত কয়েক দিনের আবহাওয়া রিপোর্টে দেখা যায়, মাসজুড়ে সারাদেশের মধ্যে যশোর জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার দুপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। তবে বাতাসে আদ্রতা কম থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা কোথাও ৪২ ডিগ্রি, কোথাওবা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে শরীরে।
পানি আর বায়ুর এমন আচরণের পেছনে ‘এল নিনো’ কলকাঠি নাড়ছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এই এল নিনোর প্রভাবে দুই থেকে সাত বছর পরপর প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর বিস্তীর্ণ এলাকাজুড়ে উত্তাপ বেড়ে যায়। এতে বিশ্বের বায়ুপ্রবাহের গতিবিধি উল্টে-পাল্টে যায়। এ কারণে আফ্রিকা মহাদেশে ইতিমধ্যে তীব্র খরা দেখা দিয়েছে। ভারতেও চলছে খরা। আর বাংলাদেশেও ১৮ দিন ধরে দাবদাহ চলছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ তাসলিমা ইমাম বলেন, বাংলাদেশ এবং ভারতের বিশাল এলাকাজুড়ে এল নিনোর প্রভাবে এই সময়ের স্বাভাবিক বৃষ্টি হচ্ছে না। এই সময়ে বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাস দেশের ভূখ-ে প্রবেশ করে বজ্রবৃষ্টি সৃষ্টি করে। এবার হঠাৎ করে পশ্চিমা বায়ু এই সময়ে বাংলাদেশে প্রবেশ করে ওই দখিনা বায়ুকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজারসহ কয়েকটি জেলার দিকে ঠেলে দিয়েছে। ফলে ওই এলাকায় টানা বৃষ্টি হচ্ছে আর সারা দেশ শুষ্ক খটখটে আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই বছর জুনে মৌসুমি বায়ু আসার আগ পর্যন্ত দেশে কম-বেশি শুষ্ক আবহাওয়া থাকবে। এপ্রিল ও মে এই দুই মাসের বড় অংশজুড়ে থেমে থেমে দাবদাহ বয়ে যাবে। ইতিমধ্যে ৬ এপ্রিল থেকে শুরু হওয়া দাবদাহটি ১৮ দিন অতিক্রম করে গেছে। তিন দিন ধরে তাপপ্রবাহটি ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। প্রতিদিন রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকাজুড়ে গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।
আবহাওয়া-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়েদার নেটওয়ার্ক বিশ্বের বেশির ভাগ শহরের দৈনিক তাপমাত্রার দ্ইু ধরনের হিসাব দেয়। পারদের উচ্চতা বাড়ার পরিমাণ এবং মানুষের অনুভূতিতে তার তীব্রতা দেখে তাপমাত্রা মাপা হয়। সংস্থাটির হিসাবে, পারদের ওঠা-নামার সঙ্গে অনুভূতির হেরফের বেশির ভাগ ক্ষেত্রেই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা যাচ্ছে।
৯বব৯ব৯ধ৭প৩ধ৫ধনধপ১৮৯৪৩ধ৫৪১ধ৫৬ভভ০ধ-০১-ঐঊঅঞডঅঠঊআবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, রাজশাহী, মংলা, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গার ওপর দিয়ে আজও তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। আর চাঁদপুর, নোয়াখালী, শ্রীমঙ্গল, রংপুর, বরিশাল ও ঢাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে। দেশের বেশির ভাগ এলাকাজুড়ে যখন তাপপ্রবাহ বয়ে গেছে, তখন চট্টগ্রামে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা এক সপ্তাহ ধরে তুমুল বৃষ্টির পর গতকাল সিলেটে বৃষ্টি হয়েছে সামান্য। এ ছাড়া কক্সবাজার ও টেকনাফেও সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ শামীম হাসান ভূঁইয়া জানিয়েছেন,‘এ বছর আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে। সিলেটে হঠাৎ বন্যার কারণে বেশির ভাগ পাকা বোরো ধান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দেশের অন্যান্য এলাকায় মাঠে যে ফল ও ফসল আছে, সেখানে বাড়তি সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে। এই পরিস্থিতিকে আমরা আবহাওয়াগত খরা বলে থাকি।’
আবহাওয়ার পূর্বাবাসে বলা হচ্ছে, বুধবার নাগাদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পরদিন শুক্রবারও তা ৪৫ ডিগ্রির ঘরেই থাকার সম্ভাবনা বেশি। তাই এখন চরম গরর আর রোদ্দুরের খরতাপে অতিষ্ঠ মানুষ হা পিত্যেশ করে সবাই অপক্ষো করছে, কবে বৃষ্টি হবে সেই আশায়।























































