শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু


ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

sunamganj_banglanews2420160426103029

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার রামদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ওই এলাকার জগদিশ সরকার (৭০), তার ছেলে রঞ্জিত সরকার (৪৫), রঞ্জিতের স্ত্রী রিতা (৩৫) ও মেয়ে সোনালী (১০)।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি