শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নৃশংস হত্যাকা- ঠেকাতে সরকার ব্যর্থ : অ্যামনেস্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

amnesty_11043-400x225

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে নৃশংস হত্যাকা-ের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, একের পর এক নৃশংস হত্যাকা- রুখতে বাংলাদেশ সরকার ব্যর্থ।

সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক চ্যাম্পা প্যাটেল সোমবার এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে কুপিয়ে হত্যার একদিন পর মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকারবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘রূপবান’র সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধুকে বাসায় ঢুকে খুন করা হল।

শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া ব্যক্তিদের জন্য এদেশে এখন ভয়াবহ নিরাপত্তার অভাব দেখা দিয়েছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি