স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামপুর মিলগেট সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রামপুর মিলগেট এলাকার একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আসাদুজ্জামান জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।


















































