শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনার বাতাঘাসী’তে সরে দাঁড়ালেন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

chandina awameleage news picture
কাজী জাফর উল্লাহ আজাদ ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চত’র্থধাপের নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নে আওয়ামীলীগ এর বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. এমদাদুল হক ভ’ইয়া সুমন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ২৯ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি চান্দিনা কাজী বাড়ীতে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন এর উপস্থিতিতে এ ঘোষনা দেন। সাংবাদিকদের সাথে আলাপকালে প্রার্থী মো. এমদাদুল হক ভ’ইয়া সুমন জানান- চান্দিনার গনমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র প্রতি আনুগত্য প্রকাশ করে এবং স্বাধীনতার প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছিদ্দিকুর রহমান কে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। বাতাঘাসী ইউনিয়নের সর্বস্তরের জনতার প্রতি আমার আহবান, অপনারা নৌকা প্রতীকে ভোট নিয়ে মো. ছিদ্দিকুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করুন। প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনাকালে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছিদ্দিকুর রহমান,বাতাঘাসী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য কাজী আকলাকুর রহমান জুয়েল, উপজেলা সেচ্চাসেবকলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. আমির হোসেন, মেম্বার পদপ্রার্থী মো. আবদুল মান্নান প্রমূখ।
উল্লেখ্য, আওয়ামীলীগ দলীয় সিদ্ধান্তের বিরোধীতা করে নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় মো. এমদাদুল হক ভ’ইয়া ইতিপূর্বে তিনি আওয়ামীলীগ এর সকল পদ-পদবী হতে বহিস্কৃত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি