শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় মেম্বার প্রার্থী কামাল গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

up member kamal picture

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় কামাল হোসেন ওরফে কামাল (৩৪) নামে এক মেম্বার প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় চান্দিনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। কামাল উপজেলার মহিচাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশসূত্রে জানা যায়, সম্প্রতি ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জাহিদ হাসান বিল্লালের (ফুটবল) দায়ের করা হত্যা চেষ্টার মামলায় তাকে আটক করা হয়। নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছোট ভাই বাবুল আহমদকে কুপিয়ে হত্যার চেষ্টা করলে চান্দিনা থানায় মামলা দায়ের করেন প্রার্থী জাহিদ হাসান। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ রসূল আহমদ নিজামী বিষয়টি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি