শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অরফানেজ ট্রাস্ট মামলায় পরবর্তী জেরা ১২ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৬

khaleda1-350x246
ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে জেরার জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারস্থ আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হারুন অর রশিদে জেরা করেন তারেকের আইনজীবী।

এদিনও তারেক রহমানের পক্ষে জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল।

তবে সে সময় আদালতে অনুপস্থিত ছিলেন মামলার অন্যতম আসামী তারেক রহমান।

গত ২৭ এপ্রিল এই মামলায় খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ করেন সাবেক এ্যাটর্নী জেনারেল আব্দুর রেজ্জাক খান। খালেদা জিয়ার পক্ষে জেরা শেষে ওইদিনই তারেকের পক্ষে জেরা শুরু হয়। তারেকের পক্ষে ওইদিন আংশিক জেরা করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এতিমদের জন্য বিদেশী থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল , ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে আছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু হতেই পলাতক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি