শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে


সরকার উৎখাতে বিএনপি চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৬

13228133_1343545005672190_1830728259_n

স্টাফ রিপোর্টার ঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন সড়ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য  ইসরাইলের ক্ষমতাসীন দলের এক নেতার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ। এসব কর্মকাণ্ড যারা করে তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ।

এসময় সড়ক ও জনপথ এবং ফোরলেনের প্রকল্পের কাজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি