স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৮) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুঘর্টনা ঘটে।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন বরুয়া জানান, সন্ধ্যায় রেল লাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুর্বণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


















































