শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হত্যাকান্ড বন্ধ না হলে বাংলাদেশের ভবিষ্যৎ সংকটাপন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৬

ranadas

ডেস্ক রিপোর্ট ঃ

বাংলাদেশে যদি সংখ্যালঘুরা নিরাপদ না থাকতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যত এবং গণতন্ত্র সংকটাপন্ন হবে বলে জানিয়েছেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত।

তিনি বলেন, ২০১২ সাল থেকে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছি। আমরা বলেছি, সংখ্যালঘু হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকা-। সংখ্যালঘু শূন্য করার এই প্রক্রিয়া পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখনও একটি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় হত্যাকা- হচ্ছে।

রাণাদাশগুপ্ত হতাশা প্রকাশ করে বলেন, আমরা সরকারের সাথে কথা বলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্বাসে হতাশ। তাদের কথার বাস্তবায়ণ হবে বলে কোন সম্ভাবনা দেখি না। সরকার শুধু জিরো টলারেেেন্সর কথা বলে কিন্তু তার কোন ভাল ফলাফল দেখিনা। এছাড়া যেসব জায়গায় হত্যাকা- হয়েছে যেমন, পাবনা, নাটোর আমরা গিয়েছি কিন্তু সেখানে দেখেছি সংখ্যালঘূরা সরকারি দলের লোকজনকে কাছে পায়নি এখনও পাচ্ছে না।

এদিকে শনিবার প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ড. শাহদীন মালিক বলেছেন, আমাদের দেশে বর্তমানে যে হত্যাকা- চলছে তাতে এটাই প্রমাণ হচ্ছে যে সেটা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হোক বা জঙ্গিদের দ্বারা হোক এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক মহল খুব উদ্বিগ্নতা প্রকাশ করছে। তিনি বলেন, এটা স্পষ্ট প্রমাণ করছে যে, সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে তারা ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে সহিংসতা আরো বাড়বে।

পুলিশ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র দলীয় আনুগত্য এবং দলের লোকজনকে নিরাপত্তা দিতে ব্যস্ত থাকছে পুলিশ। কিন্তু জনগণের নিরাপত্তার কথা সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছে পুলিশ।

রাজনৈতিক দলের গণতন্ত্র, পুলিশের ভূমিকা পরিবর্তন ও পুলিশ সংস্কার এবং আদালতের বর্তমান ভূমিকার বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বলেন ড. শাহদীন মালিক।

পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস পাল বলেন, হত্যাকা-ে আমরা খুবই ভীত ও আতঙ্কিত কিন্তু এরপরও এসব মোকাবেলায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি যাতে হত্যাকা- প্রতিরোধ করা সম্ভব হয়। প্রত্যেক স্থানে প্রশাসনের সাথে আমাদের বৈঠক হচ্ছে, প্রশাসনও আশ্বাস দিচ্ছেন সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার বিষয়ে।

তাপস পাল আরো বলেন, আমাদের কাছে প্রতিনিয়তই পুরোহিত এবং সাধুরা যোগাযোগ করছেন। আমরা তাদেরকে নিরাপদভাবে থাকার জন্য বলেছি এবং চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলেছি।

রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষ নীরাঞ্জন মহারাজ বলেছেন, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি , সরকার আমাদের নিরাপত্তা না দিলে আমাদের কিছুই করার নেই। আমাদের তরফ থেকে আমরা সবাইকে নিরাপত্তা বজায় রেখে চলার নির্দেশ দিয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য বলেছি। আমাদের প্রার্থনা ঈশ্বর আমাদের নিরাপদ রাখুন এবং যারা এসব হত্যাকা- করছে তাদের মন ভাল করে দিন যাতে তারা এসব না করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি