স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় বাসচাপায় মো. আমান উল্লা (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
রোববার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমান উল্লা কুমিল্লার লাকসাম উপজেলার শিকারীপাড়া গ্রামের বাসিন্দা।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইব্রাহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















































