নিজস্ব প্রতিবেদক ঃ
সেনাবাহিনীর সাবেক ফিল্ড মার্শাল পরিচয়দানকারি সাগর বাগদাদি (৬২) নামের এক প্রতারককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা নগরীর জেলখানা রোড থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া সাগর বাগদাদি কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিল।


















































