শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৬৩ লাখ টাকার মাদক ও কাপড় জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৬

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একাধিক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদক ও কাপড়সহ অন্যান্য চোরাই মালামাল জব্দ করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।

বুধবার (২০ জুলাই) ভোরে উপজেলার আনন্দপুর বিওপির দুর্গাপুরসহ আরো কয়েকটি এলাকা থেকে এসব জব্দ করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার অর্ন্তগত আনন্দপুর বিওপি’র দুর্গাপুর থেকে  ৯৫০টি ভারতীয় শাড়ি ও ২১১ টি থ্রি পিস পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।

এছাড়া অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজা, ১৬ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৩২ প্যাকেট বিস্কুট ও ২৪০টি চকলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য  ৬৩ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকা। এসব মালামাল কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি