স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ
হিসেবে তারা এ মিছিলটি কুবি ক্যাম্পাস থেকে বের করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলীফ ও সেক্রেটারি রেজা-ই-এলাহীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, জননেত্রী শেখ
হাসিনার ভিশন মিশন বাস্তবায়নের ছাত্রলীগ সর্বদা প্রস্তুত । নেত্রীর যে কোন
কর্মসূচিতে ছাত্রলীগ সব সময় মাঠে থাকবে।



















































