
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বিদ্যুৎ খুটির কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে বির্তকের সৃষ্টি হয়। কেউ বলেন একজন, আবার কেউ বলেন মারা যায়নি। কেউ বলছে আহত হয়েছেন ২ জন। প্রকৃত সত্যতা পাওয়া যায়নি কোথাও।
মঙ্গলবার (২ আগষ্ট) রাত পৌণে ৭ টায় নগরীর শাসনগাছার আবুল মেম্বারের বাড়ির সামনের রাস্তার পাশের ১১০০ ভোল্টের বিদ্যুৎ খুটির কাজের সময় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খুটির কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ প্রদান করায় ৩ জন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। আহত হয়েছেন ২ জন। মৃত্যু সংবাদের এক ঘন্টা পরই পরিস্থিতি পাল্টে যায়। নিহতদের লাশ পাওয়া যায়নি কোথাও। আবার অনেকে বলেন একজন নিহত হয়েছে। হাসপাতালগুলো কিছু স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানান, একটি গোষ্ঠি নিজেদের স্বার্থে লাশগুলো সরিয়ে ফেলেছেন। নিহতরা উত্তরবঙ্গের বাসিন্দা ছিল। নিহত হওয়া , না হওয়া নিয়ে রাতভর চলে কানাঘুষা।
কোতয়ালী থানার ইন্সপেক্টর সামসুজ্জামান জানান, নিহত পাইনি। আহত আছেন ২ জন।

























































