শনিবার,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোট বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

13884551_1402840549742635_1240742817_n
কামাল হোসেন জনি , নাঙ্গলকোট ঃ

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ছোট ভাই মুহিনকে (২৭) জবাই করে হত্যা করেছে বড় ভাই মানিক।
মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে নিহতের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মুহিন উপজেলার শ্রীরামপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছোট ছেলে। ঘাতক বড় ছেলের নাম মানিক (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক মানিক একজন নেশাগ্রস্ত লোক। ছোট ভাইকে হত্যার আগে মানিক একই গ্রামের আব্দুর রবের ছেলে ওয়াদুদকে ছুরিকাঘাত করে আহত করে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব  জানান, ঘাতক বড় ভাই মানিককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি