শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৬

hummam-550x325

পূর্বাশা ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ে দ-িত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জজ কোর্ট এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ও হুম্মাম কাদেরের আইনজীবী আলফেসানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে গেলে পুলিশ তাকে আটক করে বলে জানান হুম্মামের ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী।
তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাইবুনালে হাজিরার সময় হুম্মাম কাদের ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নিয়মিত হাজিরা দিতেই সেখানে গিয়েছিলেন। এ সময় ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকেই তুলে নিয়ে যাওয়া হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি