দগ্ধরা হলেন- তেলের দোকনের মালিক বাবলুর স্ত্রী রুপিয়া বেগম (৫৫), ছেলে রনি (২৫) মেয়ে মনিরা (৩৫)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, রাতে বাবুলের ছেলে রনি একটি ড্রাম থেকে জারে পেট্রোল ঢালতে গেলে প্রথমে তাদের দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে বাবলুর ঘরসহ আশপাশের ১৩টি ঘর ও তিনটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
তবে ঠিক কী কারণে ওই দোকানে আগুন লাগে তা জানতে পারেননি ফায়ার লিডার মহরম আলী।