শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে বিদেশি পিস্তলসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৬

comilla rab pic-15.8.16

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে বিদেশি পিস্তলসহ মনির হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

সোমবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় তাকে আটক করা হয়। মনির হোসেন সদর দক্ষিণ উপজেলার রাজানগর এলাকার মকরম আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা কায়জার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার রাজানগর এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ছয়টি চকলেট বোমা, একটি ক্রস বেল্ট, একটি চামড়ার পিস্তলের কভার, একটি মোবাইল সেট এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি