শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন প্রক্রিয়াধীন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

pipe_133549-550x330

পূর্বাশা ডেস্ক:

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রোববার বলেছেন, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারত বাংলাদেশের সঙ্গে তেল ও গ্যাস পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করছে। ভারতের স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়, প্রধান দৈনিকটিকে বলেছেন, এ ব্যাপারে সম্প্রতি তার বাংলাদেশ সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানের বরাতে দৈনিকটিতে বলা হয়েছে, ‘পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (পিএনজিআরবি) ইতোমধ্যেই এ ব্যাপারে কাজ শুরু করেছে। পাইপলাইনটি পশ্চিমবঙ্গের কনতাই থেকে হলদিয়া হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দত্তপুলিয়া পর্যন্ত বিস্তৃত হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে কথা বলেছি এবং বাংলাদেশ পর্যন্ত পাইপলাইন বিস্তারে তারা সম্মতও হয়েছে। সেই পাইপলাইন শিলিগুড়ি দিয়ে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারেও কথা হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জ্বালানি বিষয়ে একটা ভালো সমঝোতা গড়ে উঠছে। আমরা এখন সেখানে শুধু ডিজেল সরবরাহ করছি। প্রাকৃতিক গ্যাস সরবরাহেরও পরিকল্পনা রয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি