শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকাকে এক চোট দেখে নিলেন ক্যাটরিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

40f0d19a5ea10ff29159c7c3677b2ac7-Katrina-Kaif-and-Deepi

পূর্বাশা ডেস্ক:

কথায় আছে, ‘ইট মারলে পাটকেলটি খেতে হয়’। আপনি যার সঙ্গে যেমন ব্যবহার করবেন, আজ হোক কিংবা কাল, তার থেকেও ঠিক তেমন ব্যবহার পেতে প্রস্তুত থাকুন। যেমনটি বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর দীপিকার ক্ষেত্রে ঘটেছে। খবরটি পড়ে হয়তো আপনিও বলবেন,একেই বলে মধুর প্রতিশোধ।

হুম, তাই হলো। প্রতিশোধ নিলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটকে সরিয়ে শাহরুখের ছবিতে দীপিকার পর্দাপনের পরপরই দীপিকাকে সরিয়ে করণ জোহরের ছবিতে নিজের জায়গা পাকা করে ফেললেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে ফাওয়াদ খান।

আনন্দ এল রাইয়ের ছবিতে শাহরুখের বিপরীতে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক বদলালেন তাঁর মত। শাহরুখের সঙ্গে দীপিকার জুটিই তাঁর পছন্দ। তাই দীপিকাকে ছবির জন্য বেছে নিলেন আনন্দ।

শাহরুখ-দীপিকার জুটির জনপ্রিয়তা থেকেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত। যেখানে অনেকটাই পিছিয়ে শাহরুখ-ক্যাটরিনার রসায়ন। আনন্দ এল রাইয়ের ছবিতে আরও এক নারী চরিত্র আছে বটে, তবে তা প্রথম নায়িকার থেকে কম গুরুত্বপূর্ণ। এই ভরা মৌসুমে ক্যাটরিনা ছবির তৃতীয় মানুষটি হবেন,সেটা ভাবা একেবারেই ভুল। অতএব ছবি থেকে তিনি বাদ। এটা খুব ভালো ভাবে মানতে কি পারেন ক্যাটরিনা?

তাই তিনিও চেষ্টা চালালেন দীপিকাকে সরিয়ে নিজের অস্তিত্ব জানানের। সুযোগ পেয়ে গেলেন। করণ জোহারের পরবর্তী ছবিতে। ফাওয়াদ খানকে নিয়ে একটা নতুন জুটির কথা ভাবছিলেন করণ। প্রথম পছন্দ ছিল দীপিকা পাড়ুকোন। কিন্তু চূড়ান্ত হচ্ছিল না।

এই অবস্থায় দীপিকাকে সরানোর সুযোগ কি আর হাতছাড়া করেন ক্যাট? একেই রণবীর কাপুরকে নিয়ে এই দুই নায়িকার মন কষাকষি আছে। এখন আবার দুই সাবেক গার্লফ্রেন্ডের লড়াই অন্য পর্যায়ে। ছবির মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রিতে নিজেদের গুরুত্ব। করণের ছবির জন্যই তৈরি হচ্ছেন ক্যাটরিনা কাইফ। তৈরি হচ্ছেন ফাওয়াদের নতুন নায়িকা হতে ।

সেই ফাওয়াদ, যার সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে ছিলেন দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই জানিয়েছিলেন এ সুদর্শন নায়কের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফাওয়াদের সঙ্গে ছবির সুযোগে ক্যাটরিনা যে দীপিকার মনে জ্বালা ধরাবেন সেটা নিশ্চিত।

পাঠক এখন নিশ্চয় স্যার আইজ্যাক নিউটনের সূত্রটিও মনে পড়ছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি