পূর্বাশা ডেস্ক:
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে বেলা ১১.২৩ মিনিটে সি ব্লকের একটি ব্যাগের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারীরা জানিয়েছে, ডেনিম স্যুট নামের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এই দোকানের আশেপাশে আরো কয়েকটি ব্যাগ ও জুতার দোকান রয়েছে। এরপর রয়েছে মোবাইলের দোকান।
শেষ খবর পাওয়া পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মার্কেটের আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকান্ডের পর মার্কেটের সব কর্মচারী ও ক্রেতারা রাস্তায় নেমে এসেছে। এর ফলে রাস্তায় প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়েছে। আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়। তাড়াহুড়ো করে তাঁরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করেছেন।























































