শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকারের ব্যাপক নিরাপত্তার পরও সাভারে বিদেশিদের আতঙ্ক এখনো কাটেনি


সরকারের ব্যাপক নিরাপত্তার পরও সাভারে বিদেশিদের আতঙ্ক এখনো কাটেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

bideshi

পূর্বাশা ডেস্ক:

গুলশানে আর্টিজানে বিদেশিদের হত্যার পর থেকে নিরাপত্তহীনতায় ভুগছেন ভিনদেশিরা। তাই আস্থা ফেরাতে তাদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শিল্প প্রতিষ্ঠার ও প্রশাসন। কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। যার ফলে সাভারে তৈরি পোশাক কারখানায় কর্মরত বিদেশিরা চলা ফেরা করছেন এখনও সিমিত।

শিল্প অঞ্চল হওয়ায় সাভারে রপ্তানি প্রক্রিয়াজাত করন এলাকা ও তৈরি পোশাক কারখানায় কাজ করেন বিপুল সংখক বিদেশি। তাই কর্মস্থলের সুবাদে তারা সাভার এলাকায়ই বসবাস করে। যার ফলে সাভারের হাট বাজার আর প্রতিষ্ঠানে আগে তারা চলা ফেরা করতো নির্ভিগ্নে। কিন্তু গুলশানে আর্টিজানে হামলার পর থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন তারা। প্রশাসনের বার্তি সতর্কতা থাকার পরেও খুব বেশি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউই। এতে লোকসানে পড়েছে বিদেশিদের ওপর নির্ভশীল হোটেলগুলো।

নিরাপত্তা আর নজরদারিতে মূলত কর্মস্থলেই দিন কাটছে বিদেশিদের। সেখানে তাদের নিরপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের পুলিশ সুপার নজমুল হাসান ফিরোজ। জান যায়, কর্মসূত্রে সাভারের শিল্প কারখানাগুলোয়ে প্রায় এক হাজারের বেশি বিদেশি নাগরিক বসবাস করেছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি